হলুদের গুঁড়া কিভাবে খাবেন জেনে নিন ?

হলুদের গুঁড়া খাওয়ার নিয়ম জেনে নিন

 

হলুদ হচ্ছে এমন একটি মসলা বা খাবার যাই বলেন না কেন ? এটি হচ্ছে এমন একটি মসলা যা ছাড়া রান্না করা আমাদের জন্য একেবারে অসম্ভব । আমরা প্রতিটি খাবারে হলুদের গুঁড়া ব্যবহার করে থাকি । এটি ছাড়া তরকারি রান্না অসম্ভব ।

হলুদের গুড়া শুধু তরকারিতেই নয়, এটি ওষুধ হিসেবেও কাজ করে । এটি অতীত থেকে বর্তমান সময় পর্যন্ত ঔষধ হিসেবে কাজ করে থাকে । শুধু তরকারিতেই নয়, এটি আমরা বিভিন্ন জিনিসের সাথে মিক্স করে খেয়ে থাকি । চলুন আজ হলুদের গুড়া খাওয়ার নিয়ম নিয়ে আলোচনা করব । 

পেজ সূচিপত্র ঃ হলুদের গুঁড়া খাওয়া নিয়ে আজ আমরা যা যা আলোচনা করব তা হল

 হলুদের গুঁড়া কি ? 

হলুদ ছাড়া তরকারি রান্না অধিকাংশ বাঙালি চিন্তায় করতে পারেন না । তবে হলুদ কি শুধু তরকারির  সৌন্দর্য বৃদ্ধি করে ? না, হলুদ তরকারির সৌন্দর্য বৃদ্ধির সাথে সাথে আমাদের শরীরের জন্য অনেক উপকারী । এই হলুদ খেলে আমাদের শরীরের বিষ ব্যথা মরে । এছাড়াও আরও বিভিন্ন ধরনের উপকার করে থাকে । যার জন্য আমরা প্রতিদিন তরকারিতে হলুদ ব্যবহার করি । 

হলুদ মাটির তলে জন্মে, ঠিক আলুর মতো । উপরে গাছ থাকে আর তলে হলুদ থাকে । এই হলুদ নির্দিষ্ট সময় পর তোলা হয় । হলুদে হতে কয় মাস সময় লাগে । তারপরে হলুদ ভালোভাবে ধুয়ে রোদে শুকিয়ে তারপরে মেশিনে গুড়া করে । তারপর আমরা রান্নায় বা তরকারিতে ব্যবহার করি । এই হলুদ যখন কাঁচা অবস্থায় থাকে, ঠিক সেই অবস্থায় হলুদ বিভিন্ন কাজে ব্যবহৃত হয়ে থাকে ।

হলুদের গুড়ার গুনাগুন

হলুদের গুঁড়া আমাদের বিভিন্ন কাজে লাগে । প্রথমত হলুদের গুঁড়া আমরা তরকারিতে রান্নায় ব্যবহার করে থাকি । হলুদদের গুঁড়া ছাড়া তরকারি রান্নাই করা যায় না । তরকারির কালার যেমন সুন্দর আসে,  ঠিক তেমনি খেতে অনেক সুস্বাদু । এছাড়া হলুদের গুঁড়া আমাদের শরীরে বিভিন্ন প্রকারের রোগ বালাই থেকে দূরে রাখে । 

হলুদের গুঁড়া রক্তে শর্করা নিয়ন্ত্রণ করে, হলুদ রক্তের কোলেস্টেরল নিয়ন্ত্রণে সহায়তা করে থাকে । বিভিন্ন ক্ষত নিরাময়ে সাহায্য করে, বিভিন্ন ব্যাথা নিরাময়ে হলুদের গুঁড়ার ভূমিকা অপরিসীম । আবার হলুদের গুড়ায় যে অ্যান্টিঅক্সিডেন্ট থাকে তা ক্যান্সার রোগ প্রতিরোধে সহায়তা করে । এছাড়া হলুদ দুধ আমাদের বিভিন্ন উপকার করে থাকে । 

ইনসুলিন সংবেদনশীলতা উন্নত করতে এবং রক্তের শর্করার মাত্রা কমাতে কারকিউমিনের সম্ভাবনা দেখা গেছে । নিয়মিত হলুদের পানি পান করলে রক্তের শর্করার ব্যবস্থাপনা উন্নত হয় যা ডায়াবেটিস বা বিপাকীয়  সিনড্রোমের ঝুঁকিতে থাকা ব্যক্তিদের জন্য বিশেষভাবে উপকারী । 

হলুদের গুঁড়া খাওয়ার নিয়ম 

হলুদের গুঁড়া আপনি বিভিন্ন নিয়মে খেতে পারেন । যেমন প্রতিদিন তরকারি তে হলুদের গুড়া রান্না করে খেতে পারেন । এছাড়াও গরম দুধে আধা চামচ হলুদের গুড়া গুলিয়ে খেতে পারেন । এছাড়াও পানিতে হলুদ গুলে খেতে পারেন । বিভিন্নভাবে হলুদের গুঁড়া খাওয়া যায় । এই হলুদের গুড়া আবার ভর্তা করেও খাওয়া যায় । মোটকথা বিভিন্নভাবে খাওয়া যায় ।


তবে বেশি পরিমাণে খাওয়া যাবে না । একটি নিয়মের মধ্যে বা পরিমাপের মধ্যে খেতে হবে । আপনি যদি অতিরিক্ত হলুদের গুঁড়া খান তাহলে আবার বিভিন্ন সমস্যা দেখা দিতে পারে । যেমন আপনার পেটের সমস্যা হতে পারে, এসিডিটির সমস্যা হতে পারে ।  তাই আমাদেরকে পরিমাণ মতো হলুদের গুঁড়া খেতে হবে যাতে কোন সমস্যা না হয় । 

হলুদের গুঁড়া খাওয়ার পরিমাণ  

হলুদের গুঁড়া আপনি প্রতিদিন খেতে পারেন । তবে সেটা নির্দিষ্ট পরিমাণ অনুযায়ী খেতে হবে । যেমন দুধে গুলে খেলে আধা চামচ থেকে এক চামচ খেতে পারেন । আবার যদি পানিতে গুলে খান সেটাও ঠিক একই ভাবে পরিমাপে দিতে হবে । তরকারিতেও ঠিক তেমনি এক চামচ ব্যবহার করতে পারবেন । তবে তরকারি পরিমাপের উপরে নির্ভর করবে । 

আর যদি তরকারি কম পরিমাণে হয়, তাহলে কম পরিমাণে হলুদের গুঁড়া ব্যবহার করতে হবে । আর যদি তরকারিতে হলুদের গুঁড়া বেশি হয়ে যায়, তাহলে আবার খাওয়া যাবে না । তেতো হয়ে যাবে । তাই পরিমাপ অনুযায়ী সব জায়গায় হলুদের গুঁড়া ব্যবহার করতে হবে । হলুদের গুড়া শরীরের জন্য উপকারী । কিন্তু পরিমাপের বেশি খেলে বিভিন্ন সমস্যা দেখা দিতে পারে । 

ওজন নিয়ন্ত্রণে সহায়তা 

হলুদের গুঁড়া আমাদের শরীরের ওজন নিয়ন্ত্রণে সহায়তা করে থাকে । হলুদের গুঁড়ায় এক প্রকার রাসায়নিক উপাদান থাকে, যা আমাদের শরীরের চর্বি কমাতে সহায়তা করে থাকে । আপনার শরীরের চর্বি যখন কমে যাবে,  তখন এমনিতেই আপনার শরীরের ওজন কমে যাবে । অর্থাৎ ওজন নিয়ন্ত্রণে  সহায়তা করবে । 

হলুদের পানি বিপাক ক্রিয়া বৃদ্ধি করতে এবং চর্বি জমা নিয়ন্ত্রণ করতে সাহায্য করে । সুষম খাদ্য এবং নিয়মিত ব্যায়ামের সাথে মিলিত হলে এই সহজ পানীয়টি ওজন নিয়ন্ত্রণে এবং সুস্থ শরীরের গঠন বজায় রাখতে সহায়তা করতে পারে । তাই এই সকল সুবিধা পেতে আমরা নিয়মিত গরম পানির সাথে হলুদ গুলে  খেতে পারি । 

ঔষধ হিসেবে কার্যকর

হলুদের গুঁড়া আমাদের শরীরে ওষুধ হিসেবে কাজ করে । আমাদের শরীরের বিভিন্ন সমস্যা থেকে দূরে থাকতে হলুদের গুঁড়া ওষুধের মতো কাজ করে । যেমন হলুদের গুড়া খেলে শরীরে চর্বি কমে, বিভিন্ন রোগ নিরাময়ে সাহায্য করে । হলুদের গুড়া খেলে ব্যাকটেরিয়া নিরাময়ে সাহায্য করে । আমাদের শরীরের ক্ষতিকর জীবাণুগুলো মরে যায় ।


হলুদের গুঁড়া অতীতে মানুষ বিভিন্ন রোগের ওষুধ হিসেবে ব্যবহার করতো । জ্বর, সর্দি, কাশি, ঠান্ডা লাগা,  শরীরে বিষ ব্যথা হলে দুধের সঙ্গে হলুদের গুড়া মিশে খেলে অনেক আরাম পাওয়া যায় । এরকম আরো বিভিন্ন সমস্যা রয়েছে যার কারণে হলুদের গুড়া খেলে ভালো ফলাফল পাওয়া যায় । এইসব কারণে আমরা নিয়মিত হলুদের গুড়া খেতে পারি । 

ত্বকের যত্নে ব্যবহার 

ত্বকের যত্নে হলুদের গুড়া খুবই কার্যকর একটি জিনিস । অর্থাৎ কাঁচা হলুদের গুড়া বেটে যদি মুখে লাগানো যায়, তাহলে আপনার মুখ অনেক উজ্জ্বল হবে এবং সতেজ থাকবে । এছাড়াও হলুদের গুড়োর  সঙ্গে বেসন, মধু, ইত্যাদি মিক্স করে যদি মুখে ব্যবহার করা যায়, তাহলে আপনার ত্বক অনেক সুন্দর এবং প্রাণবন্ত হয়ে উঠবে ।

তাই ত্বকের যত্নে হলুদের ব্যবহার খুবই গুরুত্বপূর্ণ একটি উপাদান । এটি যদি আপনি নিয়মিত ব্যবহার করেন তাহলে দেখবেন আপনার ত্বক অনেক উজ্জ্বল এবং প্রাণবন্ত হয়ে উঠেছে । ত্বকের যত্নের জন্য বাজারে হলুদের গুঁড়ো কিনতে পাওয়া যায় । তবে বাসায় কাঁচা হলুদ বেটে ব্যবহার করা বেশি উত্তম । তাই ত্বকের যত্নে আপনি কাঁচা হলুদের গুঁড়া নিয়মিত ব্যবহার করতে পারেন । 

দুধের সঙ্গে হলুদ 

দুধের সঙ্গে হলুদের গুঁড়া মিশিয়ে খেলে আমাদের বিভিন্ন উপকারে আসে । যেমন আমাদের জ্বর, সর্দি,  কাশি, ঠান্ডা লাগা সমস্যা হলে এক গ্লাস দুধে হাফ চামচ হলুদের গুড়া গুলিয়ে খেলে দেখা যাচ্ছে সব সমস্যা দূর হয়ে যাবে । তাই এ সকল ঠান্ডা লাগা সমস্যা হলে আপনার আমরা দুধের সঙ্গে হলুদের গুঁড়া মিশে খেতে পারি ।

এক গ্লাস কুসুম গরম দুধে আধা চা চামচ হলুদের গুঁড়া, সামান্য গোল মরিচের গুঁড়া ও মধু মিশিয়ে রাতে ঘুমানোর আগে পান করতে পারলে, আপনার শরীরকে বিভিন্ন সমস্যা থেকে দূরে রাখবে । তাই আমাদের শরীরকে সুস্থ রাখার জন্য আমরা নিয়মিত বা মাঝে মধ্যে দুধের সঙ্গে হলুদের গুঁড়া মিশিয়ে খেতে পারি । এটি অনেকটা ওষুধের মত কাজ করে ।  

পানির সঙ্গে হলুদ

এক গ্লাস হালকা গরম পানিতে আধা চা চামচ হলুদের গুঁড়া এবং মধু মিশিয়ে আপনি খেতে পারেন ।  সকালে খালি পেটে এই খাবারটি খেতে পারলে আপনার শরীরের জন্য অনেক উপকার হবে । এটি আপনি ভরা পেটেও খেতে পারেন । তবে সকালে খালি পেটে খাওয়ার উপকারিতা বেশি । এটা নিয়মিত খেলে আপনার শরীরের চর্বি কমে যাবে । 

পানির সঙ্গে হলুদ আপনার বিভিন্ন উপকার করে থাকে । যেমন আপনার রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে, রক্তে শর্করার নিয়ন্ত্রণ করে, ওজন নিয়ন্ত্রনে সহায়তা করে, ত্বকের স্বাস্থ্য উন্নত করে, হজম শক্তি উন্নত করে, শরীরের চর্বি কমায়, প্রদাহ কমায়, হৃদরোগের ঝুঁকি কমায়, শরীরকে বিষমুক্ত করে ইত্যাদি ।  তাই বুঝতেই পারছেন পানির সঙ্গে হলুদ খেলে আপনি কতটা লাভবান হতে পারবেন । 

রান্নায় হলুদ 

আমাদের প্রতিটি রান্নায় অর্থাৎ আমাদের প্রতিটি তরকারিতে হলুদ ব্যবহার করতে হয় । ভাজি বলুন,  সবজি বলুন, মাছ-মাংস, ঝোলের তরকারি প্রতিটি তরকারিতে হলুদ ব্যবহার করা হয় বা করতে হয় । হলুদ ব্যবহার না করলে দেখতে ভালো লাগে না । আবার খেতেও ভালো লাগে না । শুধুমাত্র কিছু বিশেষ রান্না রয়েছে যেগুলোতে হলুদ ব্যবহার করা হয় না ।


পোলাও, কোরমা, রোস্ট, বিরিয়ানি, চাইনিজ খাবার ইত্যাদি এসব বিশেষ ধরনের খাবারে হলুদের গুঁড়া ব্যবহার করা হয় না । কারণ এগুলো সাদা দেখতে বেশি ভালো লাগে এবং খেতেও ভালো লাগে । তাই এই সকল খাবার বাদে আমাদের প্রতিটি রান্নায় হলুদের গুঁড়া ব্যবহার করা হয় ।

হলুদ ব্যবহারে সতর্কতা 

হলুদ ব্যবহারে কিছু সতর্কতা রয়েছে । যেমন হলুদ আপনি প্রতিদিন খেতে পারবেন বা প্রতিটি খাবারে খেতে পারবেন । কারণ আমরা কোন তরকারি হলুদ ছাড়া খেতে পারি না । কিন্তু এই হলুদ আপনাকে পরিমাণ মত খেতে হবে বা নির্দিষ্ট মাপের মধ্যে খেতে হবে । আপনি যদি বেশি পরিমাণে খান তাহলে দেখা যাচ্ছে সমস্যা দেখা দিতে পারে । 

খালি পেটে অতিরিক্ত হলুদের গুঁড়া খেলে অনেকের গ্যাস্ট্রিক বা এসিডিটির সমস্যা দেখা দিতে পারে ।  রক্ত পাতলা করার ওষুধ ডায়াবেটিসের ওষুধ চললে হলুদ খাওয়ার আগে চিকিৎসকের পরামর্শ নিতে হবে । কারণ এই অবস্থায় আপনি হলুদের গুড়া খেলে আপনার শরীরে সমস্যা দেখা দিতে পারে । তাই এ সকল সমস্যার ক্ষেত্রে আপনাকে ডাক্তারি পরামর্শ নিতে হবে । 

শেষ কথা 

হলুদের গুঁড়া আমাদের শরীরের জন্য একটা উপকারী উপাদান । এটি আমরা নিয়মিত খেলে আমাদের শরীরে বিভিন্ন অসুখ বিসুখ রোগ বালাই বা বিভিন্ন সমস্যা থেকে আমরা মুক্তি পেতে পারি । তাই এ সকল সুবিধা বা উপকারিতা পাওয়ার জন্য আমরা নিয়মিত নির্দিষ্ট পরিমাণমতো হলুদ খেতে পারি । বিভিন্ন সমস্যার কারণে আমরা ডাক্তারের পরামর্শ নিয়ে হলুদের গুঁড়া খেতে পারি ।

বিভিন্ন রোগে ডাক্তার নিজেই হলুদের গুঁড়া খেতে বারণ করে । সে ক্ষেত্রে আমাদেরকে হলুদের গুড়া থেকে দূরে থাকতে হবে । আর্টিকেলটা কেমন হয়েছে কমেন্টে জানাবেন । কোন ভুল ত্রুটি হলে মাফ করবেন । সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন । সবাইকে অনেক ধন্যবাদ । 

এই পোস্টটি পরিচিতদের সাথে শেয়ার করুন

পূর্বের পোস্ট দেখুন পরবর্তী পোস্ট দেখুন
এই পোস্টে এখনো কেউ মন্তব্য করে নি
মন্তব্য করতে এখানে ক্লিক করুন

অর্ডিনারি আইটির নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।

comment url